পুলিশে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশের দুই উপ-মহাপরিদর্শকসহ (ডিআইজি) ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপ-সচিব তৌছিফ

2026-04-05T23:18:34+00:00
2026-04-05T23:18:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পুলিশে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:১৮ পিএম 
প্রতীকী ছবি
পুলিশের দুই উপ-মহাপরিদর্শকসহ (ডিআইজি) ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দফতরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদফতরে (টিআর পদে) এবং পুলিশ সদর দফতরের ডিআইজি (টিআর পদে) মাহফুজুর রহমানকে সারদায় বদলি করা হয়েছে।

এছাড়া, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইব বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ও মো. মনিরুজ্জামান সিআইডিতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।


সেই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার রায়হান উদ্দিন খানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দফতরে এবং পুলিশ সদর দফতরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এফআর


  বিষয়:   পুলিশ  রদবদল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: