বিনিয়োগবান্ধব কর ব্যবস্থার আহ্বান ফরেন ইনভেস্টরস চেম্বারের

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশে স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি রুপালী হক

2026-04-06T22:34:56+00:00
2026-04-06T22:34:56+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
অর্থনীতি
বিনিয়োগবান্ধব কর ব্যবস্থার আহ্বান ফরেন ইনভেস্টরস চেম্বারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
দেশে স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি রুপালী হক চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ আহ্বান জানায় সংগঠনটি।

আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। এ সময় রুপালী হক চৌধুরী ছাড়াও সংগঠনটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফিকির পক্ষে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন করবিদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্নেহাশীষ বড়ুয়া।

রুপালী হক চৌধুরী বলেন, কোভিডের শুরু থেকে আমাদের ডাউনফল শুরু হয়েছে। ইউক্রেনে যুদ্ধের কারণে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে, মূল্যস্ফীতি বেড়েছে। আমাদের সেক্টর ডিক্লাইন করেছে। আমাদের সহায়তা করলে ব্যবসাটা করতে পারব। ক্রাইসিস বেড়ে গেলে কনজ্যুমার মার্কেট কমে যাবে। নেতিবাচক প্রবৃদ্ধি হলে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে না। আমাদের কর্মসংস্থান তৈরি ও রাজস্ব আদায়ের মধ্যে ব্যালেন্স তৈরি করতে হবে। যারা কর দেয়, তাদের উপর করের বোঝা বাড়ালে তারা দুর্বল হয়ে পড়বে।

এনবিআরের চেয়ারম্যানের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার উপর কর বাড়ানোর চাপ আছে। কিন্তু যখন ব্যবসা বাণিজ্য ভালো করছে না তখন আপনি কর বাড়াবেন কী করে। কেউ ভালো করছে না। কর বাড়াতে গেলেও আপনার সময় লাগবে। কিছু লোকের কমপ্লিসিটি আছে। ব্যবসায়ী মাত্র চোর, সুতরাং তাদেরকে ধরো। এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। 


ফিকির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল চৌধুরী আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) একাধিক প্রতিষ্ঠানে দেওয়ার প্রস্তাব করেছেন। তিনি বলেন, গাড়ির ফিটনেস করতে গেলে বিআরটিএ যেন তার কাছ থেকে টিআইন ও পিএসআর যেন নেয়। এছাড়া এনবিআরের অটোমেশনে আলাদা রোড ম্যাপ চেয়েছে ফিকি। এছাড়া কর প্রদানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এছাড়া ভ্যাট রিটার্ন সম্পূর্ণ অনলাইনে করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বছর থেকে হাতে রিটার্ন নেব না। সফটওয়্যারের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।

এ সময়ে এনবিআর চেয়ারম্যান বলেন, সপ্তাহ খানেকের মধ্যে আমরা ইনকাম ট্যাক্সের ৬০ হাজার অডিট সিলেকশন করব, এটার কাজ চলছে। ২০২৩-২৪ এ অনলাইন বাধ্যতামূলক ছিল না। কিছু ডাটা ছিল, ওই ডাটা ব্যবহার করছি। ২০২৪-২৫ এ কিছু ডাটা অফলাইনে পড়েছে যেগুলো শতভাগ ডিজিটাল করা হবে। ধীরে ধীরে সব হবে। এটা নিশ্চিত, এখানে কোনো মানুষের হাত থাকবে না।

সময়ের আলো/জোই/আআ


  বিষয়:   বিনিয়োগবান্ধব  কর  ব্যবস্থা  আহ্বান  ফরেন  ইনভেস্টর  চেম্বার 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: