আবু সাঈদ হত্যা মামলার রায় পড়া শুরু

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু

2026-04-09T12:49:39+00:00
2026-04-09T12:50:15+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
আবু সাঈদ হত্যা মামলার রায় পড়া শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ১২:৫০ পিএম
শহিদ আবু সাঈদ। ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল। রায়ের কার্যক্রম সরাসরি দেখানো হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় শুরু হওয়া রায় কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। বিচারিক প্যানেলে আরও রয়েছেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

Advertisement
আবু সাঈদের হত্যাকাণ্ডটি দীর্ঘদিন ধরে আলোচিত ছিল। মামলার তত্ত্বাবধানে আসামিদের বিরুদ্ধে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও আদালতের পর্যবেক্ষণের পর এদিন রায় কার্যক্রম শুরু করা হয়েছে।
আরও পড়ুন

ট্রাইব্যুনাল সূত্র জানায়, পুরো রায় কার্যক্রম নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরিচালিত হচ্ছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

এএডি/
  বিষয়:   আবু সাঈদ  হত্যা  মামলা  রায়  শুরু  বিটিভি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: