আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জুলাই আন্দোলনের শহিদ আবু সাঈদ হত্যা মামলায় পুলিশ দুই সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়ের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ

2026-04-09T13:02:08+00:00
2026-04-09T13:24:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:০২ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ১:২৪ পিএম
সংগৃহীত ছবি
জুলাই আন্দোলনের শহিদ আবু সাঈদ হত্যা মামলায় পুলিশ দুই সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়ের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়ার ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বেরোবির প্রক্টর শরিফুল ইসলামকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হয় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে।

এই মামলায় গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন করে ২৭ আগস্ট থেকে শুরু হয় আবু সাঈদ হত্যা মামলার বিচার। এতে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তাসহ ২৫ জন।


মামলার ৩০ আসামির মধ্যে ছয় জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেরোবি শাখার সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ নিহত হন। এই হত্যাকাণ্ডের পর আন্দোলন তীব্র হয় এবং এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়।

সময়ের আলো/আআ



Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: