এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গণমাধ্যমে নিজের বক্তব্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।বৃহস্পতিবার

2026-04-10T09:46:40+00:00
2026-04-10T09:46:40+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ এএম 
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গণমাধ্যমে নিজের বক্তব্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেছেন এবং একে ‘নির্লজ্জ হলুদ সাংবাদিকতা’ হিসেবে অভিহিত করেন।

Advertisement
ডা. শফিকুর রহমান জানান, ওইদিন জাতীয় সংসদের অধিবেশন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তার ভাষ্যমতে, তিনি সেখানে বলেছিলেন, যে নীতি অনুসরণ করে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, বিএনপিও এখন একই পথে হাঁটছে। তিনি প্রশ্ন তোলেন, এর মাধ্যমে কি তারা প্রমাণ করতে চাচ্ছে যে শেখ হাসিনা ব্যক্তি হিসেবে খারাপ হলেও তার অনুসৃত নীতি ভালো ছিল?


তিনি অভিযোগ করেন, তার এই বক্তব্যের মূল ভাবার্থ বা সেন্স পরিবর্তন করে কয়েকটি জাতীয় সংবাদমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবর প্রকাশ করেছে। প্রকৃত সত্য আড়াল করে তাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

সংবাদমাধ্যমের এমন অপেশাদার আচরণে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা। এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন?

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সাংবাদিকতা  জামায়াত আমির 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: