ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা দাবি মজুরিভিত্তিক কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা পুনর্নির্ধারণ এবং প্রতি বছর ১০ শতাংশ হারে বেতন বাড়ানোসহ ৬ দফা দাবি জানিয়েছে দৈনিক

2026-04-11T16:31:01+00:00
2026-04-11T16:31:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা দাবি মজুরিভিত্তিক কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৩১ পিএম 
সংগৃহীত ছবি
মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা পুনর্নির্ধারণ এবং প্রতি বছর ১০ শতাংশ হারে বেতন বাড়ানোসহ ৬ দফা দাবি জানিয়েছে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি তুলে ধরেন, বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির নেতারা।

এ সময় তারা উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান, নারী কর্মীদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি এবং বছরে ২০ দিনের নৈমিত্তিক ছুটির দাবিও জানান।


পাশাপাশি মাস্টার রোল ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের ট্রেড ইউনিয়ন এবং শ্রম আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে বিদ্যমান বৈষম্য দূর করার দাবি তোলেন কর্মচারীরা।

সময়ের আলো/আআ


  বিষয়:   বেতন  দাবি  মজুরি  কর্মচারী  মানববন্ধন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: