সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যেসব তারকা

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা ছিলেন মনোয়নপ্রত্যাশীর তালিকায়। তবে তারা শেষ পর্যন্ত দলের টিকিট পাননি। তবে এবার

2026-04-11T20:18:18+00:00
2026-04-11T20:18:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যেসব তারকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ৬২)
সংরক্ষিত নারী আসনে মনোয়নপ্রত্যাশীরা। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা ছিলেন মনোয়নপ্রত্যাশীর তালিকায়। তবে তারা শেষ পর্যন্ত দলের টিকিট পাননি। তবে এবার তাদের নামই দেখা যাচ্ছে সংরক্ষিত নারী আসনে মনোয়নপ্রত্যাশীদের তালিকায়। 

শনিবার (১১ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী।

মননোয়ন ফরম সংগ্রহ করে কনকচাঁপা এক গণমাধ্যমকে বলেন, মহান সংসদে দাঁড়িয়ে জনগণের কথা বলতে চাই। জনগণের দুঃখের কথা বলতে চাই। 


এর আগে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে থেকে দলীয় প্রতীকে ভোটের মাঠে লড়তে মননোয়ন কিনেছিলেন এই গায়িকা। কিন্তু শেষ পর্যন্ত সেলিম রেজাকে এই আসন থেকে দলটি মননোয়ন দেন।

অন্যদিকে, বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

এ বিষয়ে রিজিয়া পারভীন ফরম জমা দেওয়ার পর এক গণমাধ্যমকে বলেন, দল ত্যাগীদের মূল্যায়ন করবে। ত্যাগীদের পাশাপাশি মেধাবী ও যোগ্যতা সবকিছু মিলায়ে আমি আশাবাদী। 

এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমান উল্লাহ চৌধুরীর মেয়ে ফারহানা চৌধুরী বেবী। বর্তমানে তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

/ইউএমএইচ


  বিষয়:   সংরক্ষিত আসন  নির্বাচন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: