‘শুধু হাসিনামুক্ত নয়, কাঠামোমুক্ত বাংলাদেশ চাই’

পঞ্চগড় প্রতিনিধি

রাজনীতি

এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও সংসদ সদস্য (রংপুর-৪) আখতার হোসেন বলেছেন, ‘১৯৭১ সালে আমরা স্বাধীনতা লাভ করলেও আমাদের ওপর এমন

2026-07-19T23:25:01+00:00
2026-07-19T23:26:36+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
‘শুধু হাসিনামুক্ত নয়, কাঠামোমুক্ত বাংলাদেশ চাই’
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:২৫ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ১১:২৬ পিএম
বক্তব্য দিচ্ছেন আখতার হোসেন। ছবি : সংগৃহীত
এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও সংসদ সদস্য (রংপুর-৪) আখতার হোসেন বলেছেন, ‘১৯৭১ সালে আমরা স্বাধীনতা লাভ করলেও আমাদের ওপর এমন একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে, যাতে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বীজ নিহিত রয়েছে। এই সংবিধান জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা শুধু হাসিনামুক্ত বাংলাদেশ চাইনি, চেয়েছিলাম হাসিনাতন্ত্রের কাঠামোমুক্ত বাংলাদেশ। অথচ আজও সেই পুরনো নিয়মেই দেশ চলছে।’

জুলাই বিপ্লবের ২ বছর পূর্তিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৯ জুলাই) বিকেলে তেঁতুলিয়া বাজারের তেঁতুলতলায় উপজেলা এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সংস্কারের পরিবর্তে সংবিধান পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে এই সংসদ সদস্য বলেন, ‘দেশের মানুষ সংস্কার চাইলেও, একটি বিশেষ দল তা বাধাগ্রস্ত করতে চায়। বর্তমানে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে ভোটের পরিবর্তে প্রশাসক হিসেবে রাজনৈতিক পদধারীদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গণতন্ত্র হতে পারে না। এটি একদলীয় শাসনের নামান্তর। আবু সাঈদ যে স্বপ্নের জন্য রক্ত দিয়েছেন, সেই জনগণের বাংলাদেশ আমাদের গড়তে হবে।’

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্থানীয় রাজনীতির সমালোচনা করে বলেন, ‘২০২৪ সালের আগের সেই দুর্নীতি ও লুটপাটের বাংলাদেশে আমরা আর ফিরে যেতে চাই না।’


একইসঙ্গে তিনি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যের গত ছয় মাসের সরকারি বরাদ্দের হিসাব জনসম্মুখে প্রকাশ না করার কঠোর সমালোচনা করেন। 

সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামীর বাংলাদেশে যদি কেউ অনিয়ম করে বা কোনো সাধারণ মানুষ নির্যাতিত হয়, তবে আমরা চোখে আঙুল দিয়ে তা ধরিয়ে দেব। জনগণের অধিকার নিয়ে কোনো ছিনিমিনি বরদাশত করা হবে না।’

তেঁতুলিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, জেলা এনসিপির সদস্য সচিব দিলদার হোসেনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি রাজপথে সজাগ থাকবে।

পথসভা শেষে একটি বিশাল পদযাত্রা তেঁতুলিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রায় জুলাই আন্দোলনের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সময়ের আলো/মহু


  বিষয়:   হাসিনা  কাঠামোমুক্ত  বাংলাদেশ  তেঁতুলিয়া  পঞ্চগড়  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: