ছবি : সংগৃহীত আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের জন্য ‘স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে কমিটির চেয়ারম্যান এবং সদস্যসচিব আখতার হোসেনকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দলের দফতর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তারেক এ আদেল। ঢাকা মহানগর দক্ষিণে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও ইসহাক সরকার।
ঢাকা বিভাগ উত্তরে দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ আল আমিন, আলী নাছের খান ও মাজেদুল ইসলাম। ঢাকা বিভাগ দক্ষিণে রয়েছেন সারোয়ার তুষার, মো. আতাউল্লাহ ও সাইয়েদ জামিল।
চট্টগ্রাম বিভাগ উত্তরে কমিটিতে রয়েছেন আকরাম হুসাইন, মাহবুব আলম ও নিজাম উদ্দিন। চট্টগ্রাম বিভাগ দক্ষিণের দায়িত্ব পেয়েছেন সালেহ উদ্দিন সিফাত, সাগুফতা বুশরা মিশমা ও মনজিলা ঝুমা।
রাজশাহী বিভাগে দায়িত্ব পালন করবেন আতিক মুজাহিদ, মনিরা শারমিন ও এস এম সাইফ মুস্তাফিজ। খুলনা বিভাগে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।
রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন সারজিস আলম, সানি আব্দুল হক ও আবু সাঈদ লিওন। ময়মনসিংহ বিভাগে রয়েছেন আব্দুল হান্নান মাসউদ, জাবেদ রাসিন ও লুৎফর রহমান।
সিলেট বিভাগে কমিটিতে আছেন আলী আহসান জুনায়েদ, এহতেশাম হক ও প্রীতম দাশ। বরিশাল বিভাগের দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম আদীব, মুজাহিদুল ইসলাম শাহীন ও ফয়সাল মাহমুদ শান্ত।
এ ছাড়া পদাধিকারবলে জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব এবং দলের দপ্তর সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, মিডিয়া সম্পাদক, আইন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদক কমিটির সদস্য হিসেবে থাকবেন।
সময়ের আলো/জেডি