বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে পরিচালনা পর্ষদ। আগামীকাল (সোমবার)

2026-04-12T20:42:26+00:00
2026-04-12T20:42:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
অর্থনীতি
বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৪২ পিএম 
মো. ওমর ফারুক খাঁন। ছবি : সংগৃহীত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে পরিচালনা পর্ষদ। আগামীকাল (সোমবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার (১২ এপ্রিল) ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তাকে এই ছুটিতে পাঠানো হয়েছে।

ব্যাংকিং খাতের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনও ব্যাংকের এমডিকে অপসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ সাধারণত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়ে থাকে। তবে এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে বলে জানা গেছে। 


এর আগে, গত ৪ আগস্ট ২০২৪ (সূত্র অনুযায়ী) ওমর ফারুক খান ইসলামী ব্যাংকের এএমডি পদ থেকে এমডি হিসেবে নিয়োগ পান।

এফআর


  বিষয়:   ইসলামী ব্যাংক  এমডি  বাধ্যতামূলক  ছুটি 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: