রাজধানীতে মাইক্রোবাসে আগুন লেগে এসির গ্যাস লিকেজ, দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধে মাইক্রোবাসের এসির গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আবুল হোসেন (৫২) ও মো. বাশার (৪০) নামে দুজন দগ্ধ

2026-04-14T19:43:14+00:00
2026-04-14T19:45:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীতে মাইক্রোবাসে আগুন লেগে এসির গ্যাস লিকেজ, দগ্ধ ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:৪৩ পিএম  আপডেট: ১৪.০৪.২০২৬ ৭:৪৫ পিএম
মোহাম্মদপুরে বেড়িবাঁধে মাইক্রোবাসে এসির গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড। প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধে মাইক্রোবাসের এসির গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আবুল হোসেন (৫২) ও মো. বাশার (৪০) নামে দুজন দগ্ধ হয়েছেন।  

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া দুইটার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।  

জানা গেছে, দগ্ধ আবুল হোসেনের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ধলপা গ্রামে। বর্তমানে পরিবারের সঙ্গে শ্যামলীর আদাবর এলাকায় বসবাস করেন তিনি। তার বাবার নাম মৃত তারা মিয়া। অপর আহত বাশারের বাড়ি হবিগঞ্জে, বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার পল্লবীতে বসবাস করেন। আহত আবুল হোসেন পেশায় গাড়িচালক এবং বাশার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন বলে স্বজনরা জানিয়েছেন।     


আহত আবুল হোসেনের স্ত্রী জেসমিন জানান, মাইক্রোবাস নিয়ে মোহাম্মদপুরের বেড়িবাঁধ পার হওয়ার সময় এসির গ্যাস লিকেজ ছিল যা তারা বুঝতে পারেননি। পরে সিগারেট ধরানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। স্বজনরা খবর পেয়ে দ্রুত তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ।

তিনি জানান, আবুল হোসেনের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে এবং অপরজন সামান্য আহত হয়েছেন। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

/ইউএমএইচ



  বিষয়:   মাইক্রোবাস  এসি  গ্যাস লিকেজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: