নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানী ঢাকার

2026-04-16T13:19:27+00:00
2026-04-16T13:57:52+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:১৯ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ১:৫৭ পিএম
১১ দলীয় ঐক্য। সংগৃহীত ছবি
১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানী ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক শুরু হয় এবং বেলা পৌনে ১টার দিকে শেষ হয়।

বৈঠকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ ১১ দলীয় ঐকের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


বৈঠক শেষে একই মিলনায়তনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিস্তারিতভাবে বিশ্লেষণ করে আগামী দিনের আন্দোলনের একটি সুনির্দিষ্ট রূপরেখা এই বৈঠক থেকে নির্ধারণ করা হতে পারে।

এর আগে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গত ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করেছিল ১১ দলীয় ঐক্য। সেই কর্মসূচির মধ্যে ছিল সারা দেশে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগের মতো সচেতনতামূলক কাজ। এ ছাড়া বিভিন্ন মহানগরী ও জেলায় বিক্ষোভ মিছিল এবং ঢাকায় একটি জাতীয় সেমিনারের আয়োজনও করা হয়েছিল। 

/ইউএমএইচ

  বিষয়:   ১১ দলীয় ঐক্য  বৈঠক 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: