রাজধানী ঢাকা ডেমরা ও আশপাশের কয়েকটি এলাকায় শুক্রবার (১৭ এপ্রিল) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিতরণ লাইনের লিকেজ মেরামত ও ভাল্ব পরিবর্তনের কাজের জন্য এই সাময়িক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা–রানীমহল–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বিতরণ লাইনে কাজ চলবে। এ সময় ডেমরা থানার আওতাধীন সব এলাকা, সানারপাড়া, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
এছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সময়ের আলো/আআ