‘পিপিএম-সেবা’ পেলেন এয়ারপোর্ট জোনের এডিসি জিসানুল হক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা’ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।সোমবার (২১ সেপ্টেম্বর)

2026-09-21T20:27:10+00:00
2026-09-21T20:31:40+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
‘পিপিএম-সেবা’ পেলেন এয়ারপোর্ট জোনের এডিসি জিসানুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম  আপডেট: ২১.০৯.২০২৬ ৮:৩১ পিএম
এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক। ছবি : সংগৃহীত
‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা’ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে পিপিএম-সেবা পাওয়া ৪৪ জনের তালিকায় জিসানুল হকের নাম প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের সেবা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর পুলিশ পদকের জন্য তার নাম চূড়ান্ত করা হয়েছে। 

বর্তমানে ডিএমপির উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন জিসানুল হক। ডিএমপির বর্তমান সিনিয়র কর্মকর্তা তালিকাতেও তার নাম ও পদায়ন এভাবেই উল্লেখ রয়েছে।

এর আগে তিনি ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ধানমন্ডি জোনে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থাপনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন।

পুলিশের বিভিন্ন ইউনিটেও দায়িত্ব পালন করেছেন জিসানুল হক। তার কর্মজীবনে গাজীপুর সিটি এসবিতে দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডিসহ) বিভিন্ন ইউনিটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

পিপিএম-সেবা পদক পাওয়ার প্রতিক্রিয়ায় পুলিশ কর্মকর্তা জিসানুল হক সময়ের আলোকে বলেন, ‘এই পদক নিঃসন্দেহে অনুপ্রেরণার। অপরাধ নিয়ন্ত্রণ, মব কন্ট্রোল, আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখার জন্য এই পদকের মাধ্যমে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছি। এটা আনন্দের পাশাপাশি কাজের প্রতি দায়িত্বও বাড়িয়ে দিয়েছে।’

এবার পুলিশের চার ক্যাটাগরিতে মোট ৯২ জনের নাম চূড়ান্ত করেছে সরকার। এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ১২ জন, বিপিএম-সেবা ১৮ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ১৮ জন এবং পিপিএম-সেবা ৪৪ জনকে দেওয়া হচ্ছে।

সময়ের আলো/কেআই
  বিষয়:   পিপিএম  পদক  এয়ারপোর্ট জোন  এডিসি  জিসানুল হক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: