হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন নিশ্চিত হাম আক্রান্ত হয়ে এবং দুইজন হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
হামে আক্রন্ত হয়ে মারা যাওয়া শিশুর মধ্যে দুইজন বরিশাল, একজন ঢাকা বিভাগের। সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১১৫ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৭ শিশু। যাদের অধিকাংশই ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। একইসময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১৭৪ শিশুর মৃত্যু হয়েছে।
সময়ের আলো/কেএইচও