বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মার্কিন বাহিনী কর্তৃক ইরানের একটি কার্গো জাহাজ আটকের সিদ্ধান্তের পর তেহরানের

2026-04-20T23:15:51+00:00
2026-04-20T23:15:51+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:১৫ পিএম 
ছবি : সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মার্কিন বাহিনী কর্তৃক ইরানের একটি কার্গো জাহাজ আটকের সিদ্ধান্তের পর তেহরানের পাল্টা হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। সোমবার (২০ এপ্রিল) জ্বালানি তেল ও ডলারের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও বড় ধস নেমেছে স্বর্ণের বাজারে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। বাংলাদেশ সময় রাত ৭টা ২৩ মিনিটে স্পট গোল্ডের মূল্য ০.৫ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৮০৪.৪৪ ডলারে। একইভাবে, জুন মাসে সরবরাহের জন্য ইউএস গোল্ড ফিউচারের দাম ১.১ শতাংশ কমে ৪ হাজার ৮২৪.৬০ ডলারে নেমেছে।

সিটি ইনডেক্স ও ফরেক্স ডটকমের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও স্পষ্টতই উত্তপ্ত হয়ে উঠেছে। এর ফলে তেলের দামে আরেকটি বড় লাফের ঝুঁকি তৈরি হয়েছে, যা মার্কিন ডলার ও বন্ডের মুনাফা বাড়িয়ে দিয়েছে। এর বিপরীতে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে।



/কহু



  বিষয়:   স্বর্ণ  বাজার  দাম 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: