পুলিশের এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সময়ের আলো ডেস্ক

চাকরি

বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জেলাভিত্তিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য

2026-04-21T09:59:31+00:00
2026-04-21T09:59:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
চাকরি
পুলিশের এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ এএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জেলাভিত্তিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ২৮ এপ্রিল থেকে এই পদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৭ মে পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা 
এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান); কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
 
জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।
 
বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ২২ বছর।
মুক্তিযোদ্ধা, শহীদ **মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
 
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থী: উচ্চতা—কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার; বুকের মাপ—স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২১ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার।
নারী প্রার্থী: উচ্চতা—কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার।
এছাড়া উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

বেতন-ভাতা: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
প্রশিক্ষণকালীন: সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।
 
আবেদনের নিয়ম
প্রথম ধাপ: http://police.teletalk.com.bd-এ লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি User ID পাবেন।
 
দ্বিতীয় ধাপ: প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪৮ টাকা ব্যালান্স রয়েছে, এমন টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে ২টি এসএমএস প্রেরণ করতে হবে।
 
প্রথম এসএমএস (SMS): ASI User ID লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে; দ্বিতীয় এসএমএস (SMS): ASI YesPIN Number লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে।
 
আবেদনের সময়সীমা: ২৮ এপ্রিল সকাল ১০টায় শুরু হয়ে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

/কহু



  বিষয়:   পুলিশ  এএসআই 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: