চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে জাহাজের ‘স্বাভাবিক চলাচল’ বজায় রাখা অবশ্যই জরুরি। সোমবার (২১ এপ্রিল) সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে দুই নেতার এই আলাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আলাপকালে জিনপিং বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এই জলপথ নিরাপদ রাখা দরকার। উল্লেখ্য, এই পথ দিয়েই বিশ্বের বড় একটি অংশের জ্বালানি তেল সরবরাহ করা হয়।
অন্যদিকে, আগামী মে মাসে চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে। ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে এর আগে এই সফরটি স্থগিত করা হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর মে মাসে দুই প্রভাবশালী নেতার এই শীর্ষ বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কোনো সমাধান আসে কি না, এখন সেটাই দেখার বিষয়।
/কহু