কেরানীগঞ্জে বিদেশি রিভলবার-গুলিসহ আটক ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযানে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) ভোররাতে

2026-04-22T17:42:21+00:00
2026-04-22T17:42:21+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে বিদেশি রিভলবার-গুলিসহ আটক ৩
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৪২ পিএম 
বিদেশি রিভলবার-গুলিসহ আটক ৩। ছবি : সময়ের আলো
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযানে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) ভোররাতে কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক হয়।

আটকরা হলেন— জিয়াউর রহমান টিপু (৩২), মো. বিল্লাল হোসেন সাব্বির (৪৭) ও মো. খোকন (৫৪)। তারা সবাই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে শুভাঢ্যা উত্তরপাড়া খান বাড়ি মসজিদ রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মিজানের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অবস্থানরত সন্দেহভাজন তিনজনকে তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি পাওয়া যায়।


বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, উদ্ধারকৃত অস্ত্রটি অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা সম্পর্কে তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এফআর 
  বিষয়:   কেরানীগঞ্জ  ঢাকা  বিদেশি রিভলবার  গুলি  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: