পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়

2026-04-23T11:24:42+00:00
2026-04-23T11:24:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:২৪ এএম 
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয় । শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এই দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এবারের নির্বাচন তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় টিকে থাকার লড়াই। আর বিজেপির লড়াই ক্ষমতা দখলের। অন্যদিকে, কংগ্রেস ও বাম দলগুলোর কাছে এ নির্বাচন শুধুই অস্তিত্ব রক্ষার। 

প্রথম দফার ভোট দিতে যখন ভোটাররা তৈরি, তখনই বাকযুদ্ধে সরগরম রাজ্যটির রাজনীতি। নির্বাচনি প্রচারণায় একে অপরকে আক্রমণ বক্তব্য রেখেছেন অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


অগ্রিম ভোটের ফল এবং পরবর্তী ঘটনা কি ঘটবে সে বিষয়ে নিজের বক্তব্যে আভাস দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

একইভাবে মমতাও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন তিনি কাউকে ভয় পান না। একইসাথে পশ্চিমবঙ্গের নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে ক্ষোভ ঝেড়েছেন এই তৃণমূল নেত্রী। তার দাবি বিজেপি স্বার্থে এই নিরাপত্তা বাহিনীকে দিল্লি থেকে এনে মোতায়েন করা হচ্ছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   পশ্চিমবঙ্গ  বিধানসভা  নির্বাচন  প্রথম  ধাপ  ভোটগ্রহণ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: