পশ্চিমবঙ্গে ৮ ঘণ্টায় পড়ল ৭৯ শতাংশ ভোট

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বৃহস্পতিবার দুপুর তিনটা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৭৮ দশমিক ৭৭ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য

2026-04-23T18:25:36+00:00
2026-04-23T18:25:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গে ৮ ঘণ্টায় পড়ল ৭৯ শতাংশ ভোট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:২৫ পিএম 
পশ্চিমবঙ্গে ৮ ঘণ্টায় পড়ল ৭৯ শতাংশ ভোট। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বৃহস্পতিবার দুপুর তিনটা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৭৮ দশমিক ৭৭ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোট গ্রহণের প্রথম আট ঘণ্টায় এই হার রেকর্ড করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, ভোট গ্রহণের আট ঘণ্টায় সবথেকে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ আসনে। সেখানে ৮৭ দশমিক ৫৩ শতাংশ ভোট পড়েছে। এই আসনটি মুসলমান অধ্যুষিত। দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক লালগোলা ও ভগবানগোলা আসন দুটিতে, যথাক্রমে প্রায় ৮৫ শতাংশ ও প্রায় ৮৪ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা ৩টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৭৮.৭৭%। গত আট ঘণ্টায় ঝাড়গ্রামে ভোট পড়েছে ৮১.০৪%, বীরভূমে ভোটের হার ৬৩.৯৩%, পুরুলিয়ায় ভোট পড়েছে ৫৯.৮৩%, দার্জিলিং-এ ৫৯.৮১%। কালিম্পংয়ে ৭৪.০৭%, মালদায় ৭৬.২২%, মুর্শিদাবাদে ৭৯.৭২%, পশ্চিম বর্ধমানে ৭৫.৪৪%, পশ্চিম মেদিনীপুরে ৮১.০৭%, পূর্ব মেদিনীপুরে ৭৮.৯৪% , আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৭৭.৫৩%, বাঁকুড়ায় ৭৯.৮৮%, কোচবিহারে ভোটদানের হার ৭৯.২৬%, দক্ষিণ দিনাজপুরে ৮১.৪৯%, উত্তর দিনাজপুরে ৭৭.৩২% এবং জলপাইগুড়িতে ৭৮.৯২% ভোট পড়েছে।

এদিকে, বিদায়ী বিধানসভায় বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম আসন থেকে নির্বাচন করছেন, সেখানে বিকেল তিনটা পর্যন্ত ভোট পড়েছে ৮১ দশমিক ৩ শতাংশ।

অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে পুরুলিয়া আসনে, যেখানে একই সময় পর্যন্ত ভোটদানের হার ছিল ৭২ দশমিক ২২ শতাংশ।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ভারত  পশ্চিমবঙ্গ  বিধানসভা  নির্বাচন  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: