নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জেলা কারাগার সংলগ্ন সস্তাপুর এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার (২৪ এপ্রিল) আনুমানিক

2026-04-24T21:37:48+00:00
2026-04-24T21:52:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পিএম  আপডেট: ২৪.০৪.২০২৬ ৯:৫২ পিএম
জেলা কারাগার সংলগ্ন সস্তাপুর এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জেলা কারাগার সংলগ্ন সস্তাপুর এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের একটি চায়ের দোকান, একটি মোটর সাইকেলের দোকান এবং আরও কয়েকটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীদের দেড় ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এছাড়া আরও দুইটি ইউনিট রওনা দিয়েছিল। তবে এর আগেই চারটি ইউনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা আগুনের সূত্রপাত সম্পর্কে খতিয়ে দেখছি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   নারায়ণগঞ্জ  গোডাউন  আগুন  নিয়ন্ত্রণে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: