ইসলামাবাদে নিরাপত্তা বাহিনীর কড়া উপস্থিতির মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বৈঠকের বিষয়ে পাকিস্তানের প্রত্যাশা ও কূটনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব নিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে, যা দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে।
ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের সাথে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের কোনো সম্পর্ক নেই বলে বারবার দাবি করা হলেও, বর্তমান পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, একটি নতুন প্রস্তাব উপস্থাপনের লক্ষ্যেই ইরান এই কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তবে এই প্রস্তাবের বিস্তারিত এখনো অস্পষ্ট।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ওয়াশিংটন ত্যাগ করেছেন কি-না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে তেহরানের কট্টরপন্থী আলেমদের পক্ষ থেকে জানানো হয়েছে, পারমাণবিক ইস্যুটি আলোচনার টেবিলে নেই। গত দফার আলোচনায় এই বিষয়টিই ছিল প্রধান একটি জটিলতা।
/কহু