সাবেক এমপি গোলাপকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক

2026-04-27T12:35:14+00:00
2026-04-27T12:35:14+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
সাবেক এমপি গোলাপকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১২:৩৫ পিএম 
আবদুস সোবহান মিয়া গোলাপ। ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (২৭ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। 

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি মাদারীপুর-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করেন। এর আগে, সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে গোলাপকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই তিনি বিভিন্ন মামলায় কারান্তরীণ রয়েছেন। আওয়ামী লীগ আমলের এই প্রভাবশালী নেতা এক সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাদারীপুর-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

/কহু
  বিষয়:   সাবেক এমপি গোলাপকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: