ইরান নিয়ে যে যুদ্ধ চলছে, এতে আমেরিকার শেষ পর্যন্ত কী পরিকল্পনা—তা বুঝতে পারছেন না বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
তিনি বলেন, পুরো একটা দেশকে অপমানের মধ্যে ফেলা হচ্ছে, আর এর পেছনে আছে ইরানের নেতৃত্ব, বিশেষ করে যাদের ‘রেভল্যুশনারি গার্ড’ বলা হয়।
নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার মার্সবার্গে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ইরানিরা খুব কৌশলে আলোচনা করছে এবং তারা ‘ধারণার চেয়েও বেশি শক্তিশালী’ বলে মনে হচ্ছে।
মের্ৎস আরও বলেন, এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করা দরকার, কারণ এর সরাসরি প্রভাব জার্মানির অর্থনীতির ওপরও পড়ছে।
/ইউএমএইচ