পানি নদীতে নিষ্কাশনে আউটলেট নির্মাণের পরিকল্পনা করছি : আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৬ এর আওতাধীন দক্ষিণগাঁও ও নন্দীপাড়া এলাকায় কাঁচা রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংস্থাটির

2026-04-27T19:23:14+00:00
2026-04-27T19:23:14+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
পানি নদীতে নিষ্কাশনে আউটলেট নির্মাণের পরিকল্পনা করছি : আব্দুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:২৩ পিএম 
ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৬ এর আওতাধীন দক্ষিণগাঁও ও নন্দীপাড়া এলাকায় কাঁচা রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংস্থাটির প্রশাসক আবদুস সালাম।

এ সময় আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের সম্পৃক্ততার ওপর জোর দিয়ে তিনি বলেন, ড্রেন বা খালে ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং বাড়ির আঙিনায় পানি জমতে দেওয়া যাবে না। ডিএসসিসি এরইমধ্যে খাল, ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কারের ব্যাপক উদ্যোগ নিয়েছে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আমরা পানি নদীতে নিষ্কাশনের আউটলেট নির্মাণের পরিকল্পনা করছি।

সোমবার (২৭ এপ্রিল) ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

ডিএসসিসি জানায়, ডিএসসিসির নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় নিম্নলিখিত এলাকাগুলোর উন্নয়ন করা হবে। দক্ষিণগাঁও, ৬ নম্বর রোডের বাড়ি নম্বর ৩৫/৪/এফ থেকে আশরাফুল হক সুমনের বাড়ি পর্যন্ত ১৬ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে। এছাড়া নন্দীপাড়া, রমজান সাহেবের বাড়ি থেকে বায়তুল আবরার জামে মসজিদ পর্যন্ত রাস্তার উন্নয়ন করা হবে এবং নেয়াজবাগ নন্দীপাড়া এলাকার ১৩ নম্বর কাঁচা রাস্তার উন্নয়ন করা হবে।
আরও পড়ুন

ডিএসসিসি প্রশাসক বলেন, নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে পরিকল্পিত রাস্তা ও নাগরিক অবকাঠামো নির্মাণের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের কিছুটা ছাড় দিতে হবে। অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে ওই এলাকার মানুষের জীবনযাত্রার মান বাড়বে এবং স্থাবর সম্পত্তির মূল্যও বহুগুণ বৃদ্ধি পাবে।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, উন্নয়নের লক্ষ্য কোনো ব্যক্তিগত সুবিধা নয়, বরং জনগণের সামগ্রিক কল্যাণ। তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে দেশকে এগিয়ে নেওয়ার যে মহা-পরিকল্পনা, ঢাকা-৯ এলাকার উন্নয়নও তারই অংশ।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এএডি/


  বিষয়:   পানি  নদী  নিষ্কাশন  আউটলেট  নির্মাণ  পরিকল্পনা  আব্দুস সালাম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: