হাটহাজারীতে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় এক কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ পুনরুদ্ধার করেছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার মেখল ইউনিয়নের রহুল্লাপুর মৌজার সাত্তারঘাট ব্রিজ সংলগ্ন সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, কিছু দিন ধরে একটি চক্র সরকারি সম্পত্তি দখল করে অবৈধ স্থাপন নির্মাণ কাজ চালাচ্ছে এমন অভিযোগের ভিক্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.শাহেদ আরমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত সরকারি সম্পদে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেয়া হয়।
আরও পড়ুন
অভিযানে হাটহাজারী ভূমি অফিসের কর্মকর্তা ও মডেল থানা পুলিশে একটি টিম সাথে থেকে সহযোগিতা করেন।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.শাহেদ আরমান জানান, সরকারি সম্পদ অবৈধ দখলকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের অভিযানে পুনরুদ্ধার হওয়া সম্পদের বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। একই সাথে পার্শ্ববর্তী স্থানে অবৈধ স্থাপনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
এএডি/