সবজির আড়ালে গাঁজা চাষ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে দীর্ঘদিন ধরে বিভিন্ন সবজির সঙ্গে গাঁজা চাষ করার অভিযোগ উঠেছে মো. আয়নাল হক (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

2026-04-28T17:44:57+00:00
2026-04-28T17:44:57+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সবজির আড়ালে গাঁজা চাষ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:৪৪ পিএম 
গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জে দীর্ঘদিন ধরে বিভিন্ন সবজির সঙ্গে গাঁজা চাষ করার অভিযোগ উঠেছে মো. আয়নাল হক (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করা হয়। অভিযুক্ত গাঁজা চাষী আয়নাল হক ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আয়নাল হক নিজের বাড়ির পেছনের সবজি বাগানে গাঁজা চাষ করে আসছিলেন। বিষয়টি গোপন রাখতে তিনি বাগানের চারপাশ জাল (নেট) দিয়ে ঘিরে রাখতেন এবং সবজি গাছের সঙ্গে সামঞ্জস্য রাখতে গাঁজার গাছের মাথা ছেঁটে দিতেন।

গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে প্রায় ৪ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করেন। তবে অভিযানের সময় আয়নাল হককে বাড়িতে পাওয়া যায়নি।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, ‘পুলিশের চোখ ফাঁকি দিতে সবজির আড়ালে গাঁজা চাষ করা হচ্ছিল। অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।’


সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সবজি  গাঁজা চাষ  পুলিশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: