ভারত থেকে আরও আসছে ৫ হাজার টন ডিজেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল আসা শুরু হয়েছে। ভারতের

2026-04-28T23:23:27+00:00
2026-04-28T23:23:27+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
ভারত থেকে আরও আসছে ৫ হাজার টন ডিজেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:২৩ পিএম 
সংগৃহীত ছবি
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল আসা শুরু হয়েছে। ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এই জ্বালানি তেল পাম্পিং করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে এই ডিজেল পাম্পিং শুরু হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টা নাগাদ সমুদয় ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

পার্বতীপুর রেলহেড পিওএল ডিপোতে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও পাঁচ হাজার টন ডিজেল আমদানি করা হচ্ছে। 
 
কোনো ধরনের সমস্যা না হলে বৃহস্পতিবারের মধ্যে এই পাম্পিং শেষ হবে। এটিসহ চলতি এপ্রিল মাসে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো।

 
ভারত থেকে ডিজেল আমদানির এই প্রক্রিয়াকে একটি চলমান কাজ বলে উল্লেখ করেছেন ডিপোর এই কর্মকর্তা। তিনি জানান, বর্তমানে পার্বতীপুর ডিপোতে পর্যাপ্ত পরিমাণে ডিজেল মজুত রয়েছে এবং জ্বালানি বিতরণের সার্বিক কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   ভারত  ডিজেল  জ্বালানি  তেল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: