৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের

2026-04-29T13:01:19+00:00
2026-04-29T13:01:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১:০১ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি নারী প্রধান পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।

সংসদ সদস্য মো. রবিউল আউয়ালের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলা এবং ৩টি সিটি কর্পোরেশনের এসব পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হচ্ছে। জলবায়ু সহিষ্ণু ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নারী ও শিশুদের টেকসই উন্নয়নের অংশীদার করতেই এই বিশেষ ভাতা কার্যক্রম শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার কেবল নগদ অর্থ সহায়তাই নয়, বরং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির পরিধিও ধারাবাহিকভাবে বাড়ানোর পরিকল্পনা করছে। বিশেষ করে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে বিদ্যমান আর্থিক সুবিধার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বৃদ্ধির কাজ চলছে।

এছাড়া নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং নিরাপদ আবাসন কেন্দ্রগুলোর কার্যক্রম আরও জোরদার করার কথা জানান প্রধানমন্ত্রী। কর্মজীবী মায়েদের সুবিধার্থে দেশের সকল শিল্প কারখানা ও সরকারি-বেসরকারি অফিসে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ এবং মানসম্মত শিশু দিবাযত্ন কেন্দ্র বা ডে-কেয়ার সেন্টার স্থাপনের বিষয়েও সরকার গুরুত্বারোপ করছে।

উপকূলীয় এলাকার নারীদের জীবনমান উন্নয়নে লবণাক্ততা ঝুঁকি মোকাবিলায় বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার মতো বিশেষ প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন হচ্ছে বলেও সংসদকে অবহিত করেন তিনি। এর মাধ্যমে হাজার হাজার নারী সরাসরি উপকৃত হচ্ছেন এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে।

/কহু


  বিষয়:   নারী  ফ্যামিলি কার্ড 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: