প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রীয় পর্যায়ে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী। এ সময় ধর্মীয়

2026-04-30T12:16:06+00:00
2026-04-30T12:16:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:১৬ পিএম 
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রীয় পর্যায়ে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী। এ সময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সালাহউদ্দীন আহমদ, শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং দিপেন দেওয়ান।
আরও পড়ুন

এছাড়া উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পার্বত্য বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য অঞ্চলের সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী মাধবী মারমা এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া।

সাক্ষাৎ শেষে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট ও বৌদ্ধমূর্তির প্রতিরূপ উপহার হিসেবে প্রদান করা হয়। এই প্রতীকী উপহার ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে বলে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে ধর্মীয় নেতারা শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। সরকার পক্ষ থেকেও দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এএডি/


  বিষয়:   প্রধানমন্ত্রী  বৌদ্ধ  সম্প্রদায়  নেতা  সাক্ষাৎ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: