প্রথমবারের মতো ঢাকার ডিসি-এসপি দুজনই নারী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা জেলায় ইতিহাসে প্রথমবারের মতো নারী নেতৃত্বে আসছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। জানা গেছে, ঢাকার নতুন পুলিশ

2026-04-30T19:35:40+00:00
2026-04-30T19:37:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রথমবারের মতো ঢাকার ডিসি-এসপি দুজনই নারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৩৫ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ৭:৩৭ পিএম
ঢাকার ডিসি-এসপি দুজনই নারী ছবি : সংগৃহীত
ঢাকা জেলায় ইতিহাসে প্রথমবারের মতো নারী নেতৃত্বে আসছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। জানা গেছে, ঢাকার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন শামীমা পারভীন। তিনি আগে পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন।

এর আগে, গত ২২ এপ্রিল ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পান ফরিদা খানম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

প্রসঙ্গত, শামীমা পারভীন নড়াইল জেলার সন্তান। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক পর্যায়েও কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশন (আইএডব্লিউপি)-এর সেন্ট্রাল ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২২টি দেশের নারী পুলিশের সমন্বয়কের দায়িত্বও সামলেছেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন বলে জানা যায়। 


  বিষয়:   ঢাকা  ডিসি  এসপি  নারী  নেতৃত্ব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: