গণভোটের একটা অংশে প্রতারণা আছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণভোটের একটা অংশে প্রতারণা আছে। বিএনপি প্রতারণার অংশের সাথে নেই।শুক্রবার (১

2026-05-01T16:04:09+00:00
2026-05-01T16:04:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
গণভোটের একটা অংশে প্রতারণা আছে : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:০৪ পিএম 
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণভোটের একটা অংশে প্রতারণা আছে। বিএনপি প্রতারণার অংশের সাথে নেই।

শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যা যা করার বিএনপি করবে। তবে গণভোটের একটা অংশে প্রতারণা আছে বিএনপি প্রতারণার অংশের সাথে নেই।

এ সময় জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে বলেও জানান তিনি।


শৈলকূপা পৌর শ্রমিক দলের আয়োজনে মে দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কিসহ অন্যান্যরা।

সময়ের আলো/আআ


  বিষয়:   গণভোট  অংশ  প্রতারণা  আইনমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: