মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মালিবাগ রেলহেট ইবনে সিনা হাসপাতালের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কারখানার ৩ শ্রমিক আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা

2026-05-02T00:37:04+00:00
2026-05-02T00:37:04+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ শ্রমিক আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:৩৭ এএম 
মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ শ্রমিক আহত। ছবি : সংগৃহীত
রাজধানীর মালিবাগ রেলহেট ইবনে সিনা হাসপাতালের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কারখানার ৩ শ্রমিক আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার (১মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- করিমন (১৭), মো. নবী (১৬) ও রিফাত (১৮)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পরিচিত মাহফুজুর রহমান জানায়, করিমন ও রিফাত মালিবাগ বাজার রোডে একটি পোশাক কারখানায় কাজ করে। থাকে সেই কারখানাতেই। আর মো. নবী কাজ করে সাইনবোর্ড এলাকায় সেখানেই থাকে। তাদের তিনজনের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। শ্রমিক দিবসের কারখানা বন্ধ থাকায় আজ তারা ৩ জন দেখা করতে মালিবাগে একত্রিত হয়েছিল। মালিবাগ রেলগেট ইবনে সিনা হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী সুইচ গিয়ার দিয়ে করিমনকে আঘাত করে ফোন ছিনিয়ে নেয়। তখন আশপাশের লোকজন ঘাতকদের মধ্যে একজনকে আটকে ফেলে এবং মারধর করে। এর কিছু সময় পর পালিয়ে যাওয়া পালিয়ে যাওয়া ছিনতাইকারী আরও কয়েকজনকে নিয়ে এসে এলোপাতারি বাকি মো. নবী ও রিফাতকে ছুরিকাঘাত করে আটকে রাখা ঘাতককে ছাড়িয়ে নিয়ে যায়।
আরও পড়ুন

তিনি আরও জানান, খবর পেয়ে আহত ৩ জনকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তাদের ৩ জনেরই পেটে ছুরিকাঘাত রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, তাদেরকে জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের তিনজনেরই পেটের বাম পাশে ছুরিকাঘাতে রয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এএডি/


  বিষয়:   মালিবাগ  ছিনতাইকারী  ছুরিকাঘাত  শ্রমিক  আহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: