দুর্ঘটনাপ্রবণ এলাকায় কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার লক্ষে সারাদেশের দুর্ঘটনাপ্রবণ সড়ক ও মহাসড়কের আশপাশে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা চেয়ে

2026-05-03T17:39:05+00:00
2026-05-03T17:39:05+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দুর্ঘটনাপ্রবণ এলাকায় কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:৩৯ পিএম 
প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার লক্ষে সারাদেশের দুর্ঘটনাপ্রবণ সড়ক ও মহাসড়কের আশপাশে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। প্রস্তাবিত এ টিমে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (৩ মে) সড়ক দুর্ঘটনায় আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিট আবেদনে উল্লেখ করা হয়, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বসন্তপুর এলাকায় সংঘটিত একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রিটকারী বাম পাশের পাঁজরের পাঁচটি হাড় ভেঙে ফেলেন। এ ঘটনায় ইফাদ মোটরস লিমিটেডের মালিকানাধীন দ্বিতল ‘সেন্টমার্টিন পরিবহন’-এর বিরুদ্ধে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন এ পরিবহনটির (ঢাকা মেট্রো-বি-১২-২৮৮১) রুট পারমিট ও লাইসেন্স বাতিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশের প্রধান (অতিরিক্ত মহাপরিদর্শক), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান এবং বাংলাদেশ স্লিপার এসি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে বিবাদী করা হয়েছে।
আরও পড়ুন

রিট আবেদনে আরও বলা হয়, সারাদেশে বাণিজ্যিকভাবে চলাচলকারী যাত্রীবাহী পরিবহনগুলো যেন নির্ধারিত গতিসীমার বাইরে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করতে না পারে, সে জন্য কার্যকর নির্দেশনা দেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রতিটি পরিবহনে দৃশ্যমান স্থানে ফিটনেস, রেজিস্ট্রেশন ও ট্যাক্স সংক্রান্ত তথ্যসম্বলিত কিউআর কোড স্থাপনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

এ ছাড়া, উক্ত দুর্ঘটনাকে কেন্দ্র করে ২০২৫ সালের ২২ অক্টোবর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত ‘আরামের আড়ালে মারণফাঁদ’ শিরোনামের একটি প্রতিবেদন রিটের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

রিট আবেদনে ঘটনার বিবরণে বলা হয়েছে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইফাদ মোটরসের মালিকানাধীন ‘সেন্টমার্টিন পরিবহন’ (ঢাকা মেট্রো-বি-১২-২৮৮১) দিবাগত রাত ২টা ৫ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন মিয়া বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে পাশের জমিতে ছিটকে পড়ে। দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পালিয়ে যান।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটির ভেতরে অন্ধকার নেমে আসে এবং আতঙ্কিত যাত্রীরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয় পুলিশ ও অন্যান্য যাত্রীদের সহায়তায় সবাইকে বাস থেকে উদ্ধার করা হয়।

এই দুর্ঘটনায় রিটকারী আইনজীবীর বাম পাশের পাঁজরের পাঁচটি হাড় ভেঙে যায় এবং তিনি শারীরিক ও মানসিক নানা জটিলতায় ভুগতে থাকেন। চিকিৎসকদের পরামর্শে তাকে দীর্ঘদিন বাসায় থেকে পূর্ণ বিশ্রামে থাকতে হয়। ফলে তিনি পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হন।

রিট আবেদনে বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিবাদীদের কাছে আগে নোটিশ পাঠানো হলেও তারা কোনো জবাব দেননি। পরে প্রতিকার না পেয়ে হাইকোর্টে এই রিট দায়ের করা হয়। এতে ক্ষতিপূরণের পাশাপাশি জনস্বার্থে কুইক রেসপন্স টিম গঠনসহ বিভিন্ন নির্দেশনা চাওয়া হয়।

এএডি/
  বিষয়:   সড়ক  মহাসড়ক  দুর্ঘটনা  প্রবণ  এলাকা  কুইক  রেসপন্স  টিম  গঠন  নির্দেশনা  হাইকোর্ট  রিট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: