নগরকান্দায় থামছে না অবৈধ মাটি খেকোদের দৌরাত্ম্য

নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের নগরকান্দা উপজেলা জুড়ে অবৈধভাবে ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কাটা ও বিক্রির কার্যক্রম থামছেই না। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিনিয়ত এ

2026-05-04T20:18:13+00:00
2026-05-04T20:18:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নগরকান্দায় থামছে না অবৈধ মাটি খেকোদের দৌরাত্ম্য
নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:১৮ পিএম 
অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা ও বিক্রির কার্যক্রম থামছেই না। ছবি : সংগৃহীত
ফরিদপুরের নগরকান্দা উপজেলা জুড়ে অবৈধভাবে ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কাটা ও বিক্রির কার্যক্রম থামছেই না। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিনিয়ত এ কার্যক্রম চলায় একদিকে যেমন নষ্ট হচ্ছে ফসলি জমি, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক, বাড়ছে জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি।

রোববার (৪ মে) দিনব্যাপী ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটতে দেখা গেছে। স্থানীয়দের দাবি, গজগাহ গ্রামের নবীন শেখের পুকুর খননের কথা বলে ট্রলি গাড়ির মাধ্যমে বিভিন্ন স্থানে এসব মাটি বিক্রি করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের ফলে গ্রামীণ সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জনসাধারণের চলাচলেও চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুম এলে এসব সড়ক পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় দ্বিগুণ।

গত বছর একই সময়ে মাটি কাটার কারণে বৃষ্টির পর রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। এতে এক মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় নিহত হন। এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

অভিযুক্ত হারুন খা বলেন, ‘মাটি কাটা ও বালু উত্তোলনই আমার পেশা। জীবিকার তাগিদেই এ কাজ করি।’

এদিকে, বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে এ কার্যক্রম বন্ধে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এসএকে


  বিষয়:   নগরকান্দা  অবৈধ  মাটি  দৌরাত্ম্য 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: