কয়েকদিনের স্বস্তির পর আবারও দূষণের দখলে রাজধানীর বাতাস। বৃষ্টির কারণে সাময়িক উন্নতি দেখা গেলেও মঙ্গলবার সকালেই ফের বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে ঢাকা।
মঙ্গলবার (৫ মে) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর দাঁড়ায় ১৬৬, যা ‘অস্বাস্থ্যকর’ স্তরের মধ্যে পড়ে। ফলে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য এ পরিস্থিতি বিশেষ ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঢাকার পরেই তালিকায় রয়েছে চেংদু, এরপর পর্যায়ক্রমে কুয়েত সিটি, করাচি, দিল্লি, বেইজিং এবং জাকার্তা- যা থেকে বোঝা যায়, এশিয়ার বড় শহরগুলোই বর্তমানে দূষণের চাপে রয়েছে।
আরও পড়ুন
অন্যদিকে, সবচেয়ে নির্মল বাতাসের শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে কোপেনহেগেন। এছাড়া সান ফ্রান্সিসকো, ক্যানবেরা, মেলবোর্ন এবং লস অ্যাঞ্জেলসের বাতাস তুলনামূলকভাবে অনেক ভালো অবস্থায় রয়েছে।
বিশ্বব্যাপী ব্যবহৃত একিউআই সূচক অনুযায়ী, ১৫১ থেকে ২০০ স্কোরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই মাত্রায় দীর্ঘ সময় অবস্থান করলে শ্বাসতন্ত্রসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
এএডি/