১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল আজহার পর শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার কঠোর সময়সীমা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোরবানির পশুর বর্জ্য সর্বোচ্চ ১২ ঘণ্টার

2026-05-05T12:20:15+00:00
2026-05-05T12:20:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১২:২০ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
ঈদুল আজহার পর শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার কঠোর সময়সীমা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোরবানির পশুর বর্জ্য সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) সন্ধ্যায় সচিবালয়ে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে বর্জ্য ব্যবস্থাপনায় কোনও ধরনের বিলম্ব গ্রহণযোগ্য হবে না।

নির্দেশনায় বলা হয়েছে, কোরবানির পরপরই নির্ধারিত সময়ের মধ্যে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করে শহর ও জনপদ থেকে সব বর্জ্য অপসারণ করতে হবে।
আরও পড়ুন

বৈঠকে আরও বলা হয়, ঈদের সময় জনদুর্ভোগ কমাতে মহাসড়কে পশুর হাট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে রেললাইনের আশপাশে হাট বসানোর ক্ষেত্রেও কঠোর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এছাড়া কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সঠিক সংরক্ষণে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের অন্তত ৭ দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ মনিটরিং সেল গঠনের নির্দেশও এসেছে। এই সেল পরিবহন ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের সময় পরিবেশ সুরক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করাই মূল অগ্রাধিকার। দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে শহরকে পরিচ্ছন্ন রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এএডি/


  বিষয়:   কোরবানি  বর্জ্য  অপসারণ  নির্দেশ  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: