মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি মাসের শেষে অথবা ঈদুল আজহার পর রাজধানীর মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চলাচল শেষ

2026-05-05T17:54:34+00:00
2026-05-05T17:54:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৫৪ পিএম 
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
চলতি মাসের শেষে অথবা ঈদুল আজহার পর রাজধানীর মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চলাচল শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

জানা গেছে, রাতে ৪০ থেকে ৫০ মিনিট বাড়তি সময় মেট্রোরেল চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। 

এদিকে, দুই ট্রেনের মাঝখানের ব্যবধানও ৩০ সেকেন্ড কমানোর পরিকল্পনা চলছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সাড়ে ৪ মিনিট পরপর মেট্রো চলবে।


ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলবে। এখন সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এখন ছাড়ে রাত সাড়ে ৯টায়।

বর্তমানে প্রতিদিন সকালে সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়।

রাতে মেট্রো চলাচলে সময় বাড়ানোর পরিকল্পনা থাকলেও সকালে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে আরও জানা গেছে।

/কেএইচও


  বিষয়:   মেট্রোরেল  চলাচল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: