হুমার নতুন অধ্যায়

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। আগামী অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুর দিকে অভিনেত্রী বিয়ের পিঁড়িতে

2026-05-06T02:36:03+00:00
2026-05-06T02:36:03+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আনন্দ সময়
হুমার নতুন অধ্যায়
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:৩৬ এএম   (ভিজিট : ২৯)
অভিনেত্রী হুমা কুরেশি। সংগৃহীত ছবি
জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। আগামী অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুর দিকে অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি। অভিনেত্রীর হবু স্বামী রচিত সিং পেশায় একজন অভিনয় প্রশিক্ষক। তিনি বলিউডের একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে কাজ করেছেন। আলিয়া ভাট, ভিকি কৌশল এবং রণবীর সিংয়ের মতো তারকারাও তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন।

জানা গেছে, জাঁকজমক নয় বরং ঘরোয়া পরিবেশেই বিয়ের আয়োজন করতে চায় এই জুটি। পরে বড় পরিসরে রিসেপশনের আয়োজন করা হতে পারে।

সম্ভাব্য ভেন্যু হিসেবে মুম্বাইয়ের কথাই শোনা যাচ্ছে। হুমা কুরেশির বিয়ের গুঞ্জন মূলত শুরু হয় যখন ‘থাম্মা’ সিনেমার স্ক্রিনিং ঘিরে। এর আগে ‘থাম্মা’ সিনেমার স্ক্রিনিংয়ে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় হুমা ও রচিতকে। এরপর সোনাক্ষী সিনহার বিয়েতেও একসঙ্গে হাজির হন তারা। তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে খুব একটা মুখ খোলেন না হুমা। তবে গত বছর বাগদানের পর সংগীতশিল্পী আকাসা সিংয়ের একটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। সব মিলিয়ে, চলতি বছরের শেষ দিকে বিয়েবন্ধনে আবদ্ধ হতে চলেছেন হুমা, এমনটাই জোরালোভাবে শোনা যাচ্ছে বলিউড মহলে। এদিকে আগামীতে যশের ‘টক্সিক’ সিনেমাতে দেখা যাবে হুমাকে।  

সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, এটি এক বিশাল মাপের প্রযোজনা। ইয়াশের মতো একজন তারকা ও গীতু মোহনদাসের মতো একজন অসাধারণ পরিচালকের সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা ছিল। আমি নিজেকে কোনো ঘরানার মধ্যে বন্দি করতে চাই না।



  বিষয়:   অভিনেত্রী হুমা কুরেশি  রচিত সিং 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: