তিন দশক আগের বিয়ের ছবি প্রকাশ, যা বললেন ওমর সানী

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সরব অভিনেতা ওমর সানী। ব্যক্তিজীবনের নানা মুহূর্ত, পুরোনো স্মৃতি ও পারিবারিক ছবি মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে

2026-09-11T18:06:35+00:00
2026-09-11T18:06:35+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
তিন দশক আগের বিয়ের ছবি প্রকাশ, যা বললেন ওমর সানী
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম 
অভিনেতা ওমর সানী ও অভিনেত্রী মৌসুমীর বিয়ের মুহূর্ত। ছবি : সংগৃহীত
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সরব অভিনেতা ওমর সানী। ব্যক্তিজীবনের নানা মুহূর্ত, পুরোনো স্মৃতি ও পারিবারিক ছবি মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেতা। এবার তিন দশকের বেশি সময় আগের বিয়ের একটি ছবি প্রকাশ করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন তিনি।

ঢাকায় সিনেমার অভিনেত্রী মৌসুমীর সঙ্গে ওমর সানীর দাম্পত্য জীবনের ৩১ বছর পেরিয়েছে। গত ২ আগস্ট ছিল এই তারকা দম্পতির বিবাহবার্ষিকী। এর কয়েক দিন পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজেদের বিয়ের অনুষ্ঠানের একটি পুরোনো ছবি ফেসবুকে প্রকাশ করেন ওমর সানী।

ছবিতে বর-কনের সাজে পাশাপাশি বসে থাকতে দেখা যায় ওমর সানী ও মৌসুমীকে। এ সময় অভিনেতাকে আংটি পরিয়ে দিচ্ছেন তাঁর শ্বশুর ও শাশুড়ি।

ছবিটি প্রকাশ করে ওমর সানী লেখেন, ‘আমার বিয়ের অনুষ্ঠান তখনকার শেরাটন শাহবাগ। আমাকে আংটি পরিয়ে দিচ্ছেন আমার শাশুড়ি মা, পাশে আমার শ্বশুর সাহেব। একটা মধুর অনুভূতি জীবনের।’

পুরোনো ছবিটির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথাও তুলে ধরেন তিনি। প্রয়াত শ্বশুরকে স্মরণ করে ওমর সানী লেখেন, ‘এই ছবির আমার শ্বশুর সাহেব আজকে দুনিয়াতে নেই, বাবা আমি মিস করছি আপনাকে অনেক ভালোবাসা। আর আম্মা শুধু দেখা করার অপেক্ষায়, ঠিক না মৌসুমী।’


১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া দিলীপ সোম পরিচালিত ‘দোলা’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন ওমর সানী ও মৌসুমী। এরপর ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানি’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’ ও ‘লজ্জা’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা।

১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন ওমর সানী ও মৌসুমী। তাঁদের সংসারে দুই সন্তান—ফারদিন ও ফাইজা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   তিন দশক  বিয়ে  ওমর সানী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: