১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের

2026-05-06T15:08:46+00:00
2026-05-06T15:08:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:০৮ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। প্রধানমন্ত্রীর এই সফরে মূলত দেশব্যাপী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরসূচি নিশ্চিত করে পানিসম্পদ মন্ত্রী বলেন, ১৬ মে চাঁদপুরে এবং ২৫ মে ফেনীতে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি বিশেষ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সরকার দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের বিশাল লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে এবং সেই লক্ষ্য অর্জনে পুরোদমে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।

দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্প সম্পর্কে মন্ত্রী জানান, বাংলাদেশের কৃষিজ ও পরিবেশগত সুরক্ষায় এই ব্যারেজ অত্যন্ত জরুরি। খুব শিগগিরই এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং প্রকল্পটি একনেক সভায় উপস্থাপিত হবে। 

এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনার আওতায় আগামী ১৮০ দিনের মধ্যে কোন কোন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত রোডম্যাপ নিয়ে কথা হয়েছে।


/কহু 



  বিষয়:   চাঁদপুর  ফেনী  প্রধানমন্ত্রী  সফর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: