রাজধানীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় জান্নাতি (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বাসার সামনে খেলার সময় একটি দ্রুত গতির অটোরিকশা তার

2026-05-06T18:46:30+00:00
2026-05-06T18:46:30+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বিবিধ
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:৪৬ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় জান্নাতি (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বাসার সামনে খেলার সময় একটি দ্রুত গতির অটোরিকশা তার উপর দিয়ে উঠিয়ে দিলে এই দুর্ঘটনা ঘটে। 

বুধবার (৬ মে) বেলা ৩টার দিকে কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭ নম্বর গলিতে এই দুর্ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা খালা নার্গিস আক্তার ও প্রতিবেশী আবদুস সালাম জানান, কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭ নম্বর গলিতে বাসা পরিবারটির। তার বাবা মো. মোস্তফা ইসলামবাগে দিনমজুরের কাজ করেন। আর মা লাভলী আক্তার অন্যের বাসায় কাজ করেন। 


ঘটনার আগ মুহূর্তে বাসার সামনের গলিতে অন্য বাচ্চাদের সাথে খেলছিল জান্নাতি। আর তা মা বাসার ভিতরে ছিলেন। তখন আরেক শিশু (খালা নার্গিসের ছেলে) জান্নাতিকে কোলে করে বাসার ভিতর নিয়ে আসে। তখন সে জানায়, গলিতে একটি অটোরিকশা তার উপর দিয়ে উঠিয়ে দিয়েছিল। পরে রিকশা চালক পালিয়ে গেছে।

তখন শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত বলে জানান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

/কেএইচও 
  বিষয়:   রাজধানী  অটোরিকশা  শিশুর মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: