শূন্য রানে অল আউট করে রেকর্ড গড়েছিলেন যে বোলার

সময়ের আলো ডেস্ক

খেলা

আজ ৬ মে। ১৯২২ সালের এই দিনে ক্রিকেট ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য এবং বিরল রেকর্ড গড়ে ছিলেন বোলার জেনিংস টিউন। প্রতিপক্ষের

2026-05-06T19:33:12+00:00
2026-05-06T19:34:17+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
শূন্য রানে অল আউট করে রেকর্ড গড়েছিলেন যে বোলার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:৩৩ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৭:৩৪ পিএম
ক্রিকেট ইতিহাসের এক অনন্য ও অবিশ্বাস্য ঘটনার স্মরণীয় দিন হয়ে রয়েছে। ছবি : সংগৃহীত
আজ ৬ মে। ১৯২২ সালের এই দিনে ক্রিকেট ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য এবং বিরল রেকর্ড গড়ে ছিলেন বোলার জেনিংস টিউন। প্রতিপক্ষের ১০ ব্যাটসম্যানকেই শূন্য রানে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি। যা ক্রিকেট ইতিহাসের এক অনন্য ও অবিশ্বাস্য ঘটনার স্মরণীয় দিন হয়ে রয়েছে। 

ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সবকটি উইকেট একাই শিকার করা যেকোনো বোলারের জন্যই পরম আরাধ্য এবং অত্যন্ত কঠিন এক অর্জন। 

Advertisement
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিনজন এই কীর্তি গড়তে পেরেছেন। তারা হলেন- জিম লেকার, অনিল কুম্বলে এবং এজাজ প্যাটেল। টেস্ট ক্রিকেটের একটি ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব শুধু এই তিন বোলারই দেখিয়েছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটেও ইনিংসে ১০ উইকেট নেওয়ার উদাহরণ কম নেই। প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ডটা হেডলি ভেরিটির। ১৯৩২ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহামশায়ারের দ্বিতীয় ইনিংসে ১০ রানে ১০ উইকেট নিয়েছিলেন ইয়র্কশায়ারের বাঁহাতি স্পিনার।


প্রথমজনের নাম জেনিংস টিউন। ১৯২২ সালের এই দিনে, মানে ৬ মে শূন্য রানে ১০ উইকেট নিয়েছিলেন টিউন। প্রতিপক্ষের ১০ ব্যাটসম্যানকেই টিউন বোল্ড করেছিলেন ইয়র্কশায়ারের ডিস্ট্রিক্ট বা জেলা পর্যায়ের টুর্নামেন্টের এক ম্যাচে। টিউন ছিলেন ক্লিফে দলে, প্রতিপক্ষ ছিল ইস্টরিংটন। ৫ ওভার, ৫ মেডেন, ০ রান, ১০ উইকেট এই ছিল তার বোলিং বিশ্লেষণ।

টিউনের এই অনন্য কীর্তির ৭২ বছর পর, ১৯৯৪ সালে ইংল্যান্ডের ডারহামে একটি বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে এই অবিশ্বাস্য অর্জনের পুনরাবৃত্তি করেন অ্যালেক্স কেলি নামের এক ১৭ বছর বয়সী বোলার। 

কেলির কীর্তির পর আরও দুজন বোলার শূন্য রানে ১০ উইকেট পেয়েছেন, তবে তারা সবাইকে বোল্ড করতে পারেননি। সর্বশেষ ১৯৯৮-৯৯ মৌসুমে ব্রিসবেনের একটি টুর্নামেন্টে রানাতুঙ্গাস নামের একটি দলের বিপক্ষে বেসাইড মাডিসের হয়ে শূন্য রানে ১০ উইকেট নেন ডি মর্টন।

/কেএইচও 
  বিষয়:   শূন্য রান  অল আউট  রেকর্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: