ঢাকার যাতায়াতে খরচ কমাতে এলো নতুন অ্যাপ, এক রিকশায় একাধিক যাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর যানজট, বাড়তি ভাড়া আর গণপরিবহনের ভোগান্তির মধ্যে এবার ভিন্নধর্মী সমাধান নিয়ে হাজির হয়েছেন তিন তরুণ উদ্যোক্তা। একই পথে যাওয়া

2026-05-07T12:44:26+00:00
2026-05-07T12:44:26+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
জাতীয়
ঢাকার যাতায়াতে খরচ কমাতে এলো নতুন অ্যাপ, এক রিকশায় একাধিক যাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৪৪ পিএম 
নতুন অ্যাপ জাইগো। প্রতীকী ছবি
রাজধানীর যানজট, বাড়তি ভাড়া আর গণপরিবহনের ভোগান্তির মধ্যে এবার ভিন্নধর্মী সমাধান নিয়ে হাজির হয়েছেন তিন তরুণ উদ্যোক্তা। একই পথে যাওয়া যাত্রীদের একসঙ্গে যুক্ত করে রিকশা, সিএনজি কিংবা ব্যক্তিগত গাড়ি ভাগাভাগি করে চলাচলের সুযোগ দিচ্ছে নতুন অ্যাপ ‘জাইগো’।

জাইগো নামের এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী জোবায়ের খান, মুস্তাকিম মোরসেদ ও আবুল বাসার।

তাদের দাবি, একই গন্তব্যে যাওয়া যাত্রীরা যদি একটি যানবাহন ভাগাভাগি করে ব্যবহার করেন, তাহলে একদিকে যেমন যাতায়াত খরচ কমবে, অন্যদিকে রাস্তায় যানবাহনের চাপও কমানো সম্ভব হবে।

অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের রুট বা গন্তব্য নির্ধারণ করতে পারবেন। এরপর কাছাকাছি অবস্থানে থাকা একই পথে যাওয়া অন্য যাত্রীদের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত করবে অ্যাপটি। ফলে একটি সিএনজি, রিকশা বা গাড়ির ভাড়া কয়েকজনের মধ্যে ভাগ হয়ে যাবে।

উদাহরণ হিসেবে উদ্যোক্তারা বলছেন, কারওয়ান বাজার থেকে যাত্রাবাড়ী যেতে একটি সিএনজির ভাড়া যদি ৪০০ টাকা হয়, তাহলে তিনজন যাত্রী একসঙ্গে গেলে প্রত্যেকের খরচ অনেক কমে আসবে।

উদ্যোক্তাদের মতে, এই ব্যবস্থায় একজন যাত্রীর ভাড়া ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, আপাতত যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত কমিশন নেওয়া হচ্ছে না।
আরও পড়ুন

চলতি বছরের জানুয়ারিতে গুগল প্লে স্টোর ও হুয়াওয়ের অ্যাপ গ্যালারিতে চালু হওয়া অ্যাপটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। মাত্র তিন মাসে এর ব্যবহারকারী সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এদিকে বৈশ্বিক স্টার্টআপ প্ল্যাটফর্ম F6S–এর রাইড হেইলিং ক্যাটাগরির তালিকায়ও জায়গা করে নিয়েছে ‘জাইগো’।

নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। অ্যাপে রাখা হয়েছে ব্যবহারকারী যাচাইকরণ, লাইভ লোকেশন ট্র্যাকিং ও জরুরি কল সুবিধা। পাশাপাশি নারী যাত্রীদের জন্য রয়েছে আলাদা ‘জেন্ডার প্রেফারেন্স’ অপশন, যাতে চাইলে শুধু নারী সহযাত্রীর সঙ্গে ভ্রমণ করা যায়।

তবে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে। ব্যবহারকারী তুলনামূলক কম হওয়ায় অনেক সময় সহযাত্রী খুঁজে পেতে অপেক্ষা করতে হচ্ছে। যদিও উদ্যোক্তাদের বিশ্বাস, ব্যবহারকারী বাড়লে এই সমস্যাও কমে আসবে।

এএডি/


  বিষয়:   ঢাকা  যাতায়াত  খরচ  অ্যাপ  রিকশা  যাত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: