ইউনিপে টু বাংলাদেশের পরিচালকের আয়কর নথি জব্দের আদেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ইউনিপে টু বাংলাদেশ লিমিটেডের পরিচালক এম এ তাহেরের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ

2026-05-07T17:20:38+00:00
2026-05-07T17:20:38+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
ইউনিপে টু বাংলাদেশের পরিচালকের আয়কর নথি জব্দের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:২০ পিএম 
মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। ছবি : সংগৃহীত
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ইউনিপে টু বাংলাদেশ লিমিটেডের পরিচালক এম এ তাহেরের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement
এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য মামলার তদন্তের স্বার্থে আয়কর নথি জব্দের আবেদন করেন। 

আবেদনে বলা হয়, তাহের প্রতারণামূলক কার্যক্রমসহ এমএলএম ব্যবসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। সেই অর্থ ব্যবহার করে তিনি বৈধ আয়ের বাইরে সম্পদ গড়ে তুলেছেন বলে দুদকের ধারণা।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামি ঢাকার বনশ্রী এলাকায় নিজের স্ত্রীর নামে দুটি ফ্ল্যাটও কিনেছেন। এসব বিষয় খতিয়ে দেখতে তার আয়কর নথি জব্দের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে তদন্ত সংস্থা জানায়।

আরবিএন 
  বিষয়:   মহানগর দায়রা জজ আদালত  ইউনিপে টু বাংলাদেশ  এম এ তাহের 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: