শেকৃবি ছাত্রদলের নতুন কমিটি গঠনে তোড়জোড়

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদলের বর্তমান কমিটির নিষ্ক্রিয়তার প্রেক্ষাপটে নতুন কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে বলে গুঞ্জন উঠেছে। সংগঠনটির

2026-05-08T18:13:17+00:00
2026-05-08T18:16:39+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
শেকৃবি ছাত্রদলের নতুন কমিটি গঠনে তোড়জোড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৬:১৩ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ৬:১৬ পিএম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। ছবি : সংগৃহীত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদলের বর্তমান কমিটির নিষ্ক্রিয়তার প্রেক্ষাপটে নতুন কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে বলে গুঞ্জন উঠেছে। সংগঠনটির অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও বিগত সময়ে রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের এবার মূল্যায়ন করা হতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে বর্তমান শেকৃবি ছাত্রদল কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ (ঠাকুরগাঁও), যিনি বর্তমানে পিএইচডি গবেষণার সঙ্গে যুক্ত, তার নাম আলোচনায় রয়েছে। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছিরের অনুসারী হিসেবে পরিচিত।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচ থেকে কয়েকজন নেতার নামও আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছেন রাসেল পারভেজ (ঠাকুরগাঁও), জীব্রাইল শরীফ (বাগেরহাট) এবং শেখ আহসান হাবীব (সাতক্ষীরা)। শেখ আহসান হাবীব ও জীব্রাইল শরীফ বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন বলে জানা গেছে। তবে সম্প্রতি একটি এনজিও সংশ্লিষ্ট ঘটনায় শেখ আহসান হাবীবকে ঘিরে বিতর্ক তৈরি হয় বলেও সূত্রগুলো জানায়। তারা দুজনই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছিরের অনুসারী।


১৮তম ব্যাচ থেকে আলোচনায় রয়েছেন মোহাইমেনুল (মাগুরা)। তিনি বিগত সময়ে বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং তার দুলাভাই জুলাই আন্দোলনে শহীদ হন বলে জানা যায়।

১৯তম ব্যাচের মধ্যে শোয়াইব ইসলাম আলোচনায় আছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত এবং পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় উপস্থিতি ছিল বলে দলীয় সূত্র জানায়। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবের অনুসারী হিসেবে পরিচিত।

একই ব্যাচের আরেকজন প্রার্থী সামিউল (ময়মনসিংহ) আলোচনায় আছেন। তিনি কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির অনুসারী হলেও বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে তুলনামূলকভাবে কম সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

এছাড়া সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মোরসালিন অনিক (বগুড়া)। তিনি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং পারিবারিকভাবে বিএনপির রাজনৈতিক আদর্শের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

নতুন কমিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় ছাত্রদল শিগগিরই ঘোষণা করতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরবিএন 
  বিষয়:   শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়  শেকৃবি  ছাত্রদল 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: