মানবতাবিরোধী কোনো অপরাধকেই ছাড় দেবে না সরকার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্তমান সরকার দেশে সংঘটিত অতীতের কোনো মানবতাবিরোধী অপরাধকেই ছাড় দেবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির

2026-05-08T21:27:55+00:00
2026-05-08T21:27:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মানবতাবিরোধী কোনো অপরাধকেই ছাড় দেবে না সরকার: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:২৭ পিএম 
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বর্তমান সরকার দেশে সংঘটিত অতীতের কোনো মানবতাবিরোধী অপরাধকেই ছাড় দেবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড—সবগুলোই মানবতাবিরোধী অপরাধের অন্তর্ভুক্ত। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এসব নৃশংসতার বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। 

শুক্রবার (৮ মে) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শহীদনামা’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী তার বক্তব্যে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণ করে বলেন, সেই বিভীষিকাময় হত্যাকাণ্ডের ক্ষত আজও জাতিকে ব্যথিত করে। বর্তমান জাতীয় সংসদ তার প্রথম অধিবেশনেই ওই ঘটনার শহীদদের প্রতি আনুষ্ঠানিক সম্মান ও শোকবার্তা জ্ঞাপন করেছে। 

এর মাধ্যমে সরকার জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে, কোনো নৃশংস অপরাধকেই বর্তমান প্রশাসন তামাদি হতে দেবে না। জহির উদ্দিন স্বপন আরও উল্লেখ করেন, তৎকালীন ফ্যাসিবাদী সরকার যখন ঈমানি আন্দোলনে বাধা সৃষ্টি করছিল এবং গণমাধ্যমে মিথ্যা বয়ান তৈরি করছিল, তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাহসিকতার সাথে সেই সমাবেশের পাশে দাঁড়িয়েছিলেন।

রাজনীতি ও গণআন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, বিএনপিই প্রথম রাজনৈতিক দল যারা শাপলা চত্বরের ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করে দুই দিনের হরতাল ডেকেছিল। পরবর্তীতে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ওই ঘটনার দায় বিএনপির ওপর চাপাতে শত শত মামলা দেওয়া হয়, যেখানে ৯০ শতাংশ আসামিই ছিল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। 

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সমাজের সব স্তরের মানুষের রক্ত মিশে আছে। ৫২, ৭০, ২০১৩ কিংবা ২০২৪—প্রতিটি অর্জনের সম্মিলিত ফসলই হলো আজকের সার্বভৌম বাংলাদেশ।

অনুষ্ঠানে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের প্রশ্নে যে ঐক্য তৈরি হয়েছে, তাকে সার্বভৌমত্বের রক্ষাকবচ হিসেবে ধরে রাখতে হবে। রাজনৈতিক শক্তির সাথে সামাজিক ও ধর্মীয় শক্তির মেলবন্ধন ঘটলে বাংলাদেশ অপরাজিত থাকবে। 

শহীদদের প্রতি প্রকৃত দায়িত্ব পালন করতে হলে দেশের স্বাধীনতা, স্বনির্ভরতা ও সমৃদ্ধির প্রশ্নে জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ আরও অনেকে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: