যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সুদূর প্রবাসে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমানো মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে।

2026-05-09T09:45:52+00:00
2026-05-09T09:45:52+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:৪৫ এএম 
সংগৃহীত ছবি
সুদূর প্রবাসে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমানো মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার নিথর দেহ রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। যুক্তরাষ্ট্রে এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) এই পিএইচডি গবেষক।

ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে বৃষ্টির মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়। বিমানে মরদেহ তোলার সময় মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়। উল্লেখ্য, একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে এসে পৌঁছায়।

দুই মেধাবী শিক্ষার্থীর এমন অকাল ও বিয়োগান্তক মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) কর্তৃপক্ষ। নিহতের পরিবারের প্রতি সম্মান জানিয়ে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসন্ন বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে। মায়ামির বাংলাদেশ কনস্যুলেটকে এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুই পরিবারের পক্ষে কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে এই সনদ গ্রহণ করবেন।

নিহত জামিল আহমেদ লিমন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছিলেন এবং ইউএসএফ-এ ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর গবেষণা করছিলেন। গত ১৬ এপ্রিল তারা রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরবর্তীকালে জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করা হলে তার স্বীকারোক্তির ভিত্তিতে ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি ব্রিজের নিচ থেকে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকারী হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে বর্তমানে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

/কহু



  বিষয়:   যুক্তরাষ্ট্র  নিহত  শিক্ষার্থী  মরদেহ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: