দুই হত্যা মামলায় আসাদুজ্জামান নূরের জামিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (১০

2026-05-10T13:46:06+00:00
2026-05-10T13:46:06+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
দুই হত্যা মামলায় আসাদুজ্জামান নূরের জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:৪৬ পিএম 
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর দায়ের করা দুটি মামলায় জামিন চেয়ে আবেদন করেছিলেন আসাদুজ্জামান নূর। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। তবে অন্যান্য মামলায় গ্রেফতার থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছিল পুলিশ। পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করা হলে মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়। ওই সময় থেকেই তিনি কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর মিরপুর থানার আরেকটি হত্যা মামলায় আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ আসাদুজ্জামান নূর আওয়ামী লীগ সরকারের বিগত মেয়াদে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।

/কহু


  বিষয়:   হত্যা  জামিন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: